নগরীর পাঁচলাইশ থানার বহাদ্দারহাট ফ্লাইওভার সংলগ্ন রোশন বডিং এলাকায় ট্রাকের ধাক্কায় সত্যপ্রিয় দাশ তপু (২৫) নামে চট্টগ্রাম সিটি কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তপু চট্টগ্রাম সিটি কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছিল। সে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গৌরবঘাটা এলাকার মৃত স্বপন দাশের ছেলে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বলেন, রোশন বডিং এলাকায় রাস্তা পার হওয়ায় সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তপুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় সে। ট্রাক ও ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।



