বার্সেলোনা নাকি জুভেন্টাস কোন দলের হাতে উঠবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এর ফয়সালা হবে শনিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে। শিরোপা জিততে মুখিয়ে আছে দু’দল। সঙ্গে উত্তেজনার পারদ ছড়াচ্ছে দু্ই শিবিরের দর্শকরা। জার্মানির বার্লিনে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় হবে ফাইনাল। শিরোপা জেতার দৌড়ে সমানে সমানে বার্সা-জুভেন্টাস। তাই ময়দানি লড়াই শেষ হওয়ার আগ অবধি বলার জো নেই কোন দলের হাতে উঠছে প্রতিযোগিতার ট্রফি। অসাধারণ ফর্মে রয়েছে দু’দল। উভয় দলের সামনে রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। যদিও কখনো ট্রেবল জেতা হয়নি জুভেন্টাসের। বার্লিনে জয় পেলে সেই আক্ষেপ ঘুচে যাবে জুভেদের। তবে এত সহজেই জুভেন্টাসকে ছেড়ে দেবে না উড়ন্ত ফর্মে থাকা মেসি-নেইমার-সুয়ারেজরা।



