নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় মাটির নিচে একটি সাব মেশিন কারবাইন (এসএমজি) পাওয়া গেছে। অস্ত্রটি ‘নিস্ক্রিয় এবং পরিত্যক্ত’ অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার সকাল ১১টার দিকে কর্ণফুলী থানা পুলিশ অস্ত্রটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) মোস্তাক আহমেদ বলেন, চরপাথরঘাটা এলাকায় এক ব্যক্তি বহুতল ভবন তৈরির মাটি খুঁড়ছিলেন। মাটির আনুমানিক ২০ ফুট গভীরে সাব মেশিন কারবাইনটি পাওয়া গেছে। নির্মাণ শ্রমিকরা অস্ত্রটি পাবার পর থানায় জানানো হয়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মোস্তাক জানান, অস্ত্রটি মুক্তিযুদ্ধের সময় মাটির নিচে রাখা হয়েছিল বলে পুলিশ এবং স্থানীয় লোকজন ধারণা করছেন।



