শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমাদারীপুরে আ'লীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ২

মাদারীপুরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরেরর শিবচরে আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন যুবলীগ কর্মী ও একজন মুদি দোকানি। মঙ্গলবার সকালে শিবচরের কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে যুবলীগকর্মী আরশেদ মাতুব্বর (৩৪) ও মো. মান্নান ঘরামীর ছেলে শাহজাহান ঘরামী (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকার ওই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার রাত থেকেই দুই গ্রুপের মধ্যে সংঘাতের সূত্রপাত হয় বলে জানা গেছে। মঙ্গলবার সকালে সংঘর্ষ চূড়ান্ত রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। সকাল আটটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উভয় গ্রুপের আরশেদ ও শাহজাহানকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাহবুব আবীর রাজিব বলেন, সকাল ৮টার দিকে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে আনা হয়।হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন। তাদের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।শিবচর থানার ওসি আবদুস সাত্তার জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানান ওসি।
আরও পড়ুন

সর্বশেষ