শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমাগুরায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মাগুরায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মাগুরায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে মলিন (১৭), আন্দোলবাড়িয়া গ্রামের মোক্তার মীরের ছেলে সিন্দবাদ (২১) ও গোপালপুরের ইবাদ উল্লাহ (৬৫)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। এ সময় তাদের মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে আন্দোলবাড়িয়া গ্রামের সিন্দবাদের মৃত্যু হয়। আর মলিন ও ইবাদ উল্লাহ হাসপাতালে নেওয়ার পর মারা যান। মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিকাশ দত্ত বণিক  এ তথ্য নিশ্চিত করেছেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ