ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে সাগরে নৌযানে ভাসতে থাকা ৭৯৪ অভিবাসীকে উদ্ধার করে তীরে নিয়ে এসেছে দেশটির জেলেরা। এদের মধ্যে ৭০০ বাংলাদেশি ও ৯৪ জন রোহিঙ্গা রয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খবর নিউইয়র্ক টাইমস। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের লাংশা শহরের কর্মকর্তা খায়রুল নোভা টেলিফোনে বার্তা সংস্থা রয়টর্সকে জানান, শুক্রবার ভোর ৫টার দিকে জেলেরা সাগরের মাঝে নৌযানে ভাসতে থাকা ৭৯৪ অভিবাসীকে দেখতে পায়। জেলেরা তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। তাদেরকে বন্দরের একটি গুদাম ঘরে রাখা হয়েছে।এর আগে গত রোববার ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে ম্যানতাং পুনতংগামী দুটি নৌকা থেকে ৬০০ রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় কোস্টগার্ড ও পুলিশ।



