শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ

ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাওয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। পুলিশের লাঠিপেটায় কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে এ ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। নারী লাঞ্ছনার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারায় গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে ১০ মে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও করার কর্মসূচি দেয় ছাত্র ইউনিয়ন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ডিএমপি কার্যালয় ঘেরাও করতে যান আন্দোলনকারীরা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ