বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয় এ বিজয় জঙ্গিবাদ, সন্ত্রাসী এবং নাশকতাকারীদের বিরুদ্ধে গণমানুষের বিজয় : প্রধানমন্ত্রী...

এ বিজয় জঙ্গিবাদ, সন্ত্রাসী এবং নাশকতাকারীদের বিরুদ্ধে গণমানুষের বিজয় : প্রধানমন্ত্রী

সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের বিজয়কে গণতন্ত্রের বিজয় ও গণমানুষের বিজয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত ৯টার দিকে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নবনির্বাচিত মেয়র আনিসুল হক এবং সাঈদ খোকন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এ বিজয় জঙ্গিবাদ, সন্ত্রাসী এবং নাশকতাকারীদের বিরুদ্ধে গণমানুষের বিজয়। এটা হচ্ছে নাশকতাকারীদের বিরুদ্ধে জন রায়। কিছু কিছু কেন্দ্রে বিশৃঙ্খলার বিষয়ে শেখ হাসিনা বলেন, যেসব কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে।

সিটি নির্বাচনে বিএনপির কারচুপির অভিযোগ নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যদি নির্বাচনে কারচুপি হতো, তবে কীভাবে তারা এতো ভোট পেলো। বিএনপির সিটি নির্বাচন বর্জনের ঘটনাকে পূর্বপরিকল্পিত বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর গণভবনে ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটির সাঈদ খোকন এবং তাদের পরিবারের সদস্যরা বুধবার রাত ৯টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ