রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবহিরাগতদের শনিবার রাত ১২টার মধ্যে চট্টগ্রাম ত্যাগের নির্দেশ

বহিরাগতদের শনিবার রাত ১২টার মধ্যে চট্টগ্রাম ত্যাগের নির্দেশ

বিভিন্ন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় আসা বহিরাগতদের শনিবার রাত ১২টার মধ্যে চট্টগ্রাম ত্যাগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশ রাত ১২টা থেকে বন্ধ হয়ে যাচ্ছে সব ধরনের মোটর সাইকেল চলাচলও। বহিরাগত কেউ পরিচয় গোপন করে কোথাও আশ্রয় নিয়েছে কিনা সেটা অনুসন্ধানের জন্য নগরীর হোটেল, রেস্ট হাউজ, গেস্ট হাউজগুলোতে রাত ১২টার পর তল্লাশি চালানোরও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রিটার্নিং অফিসার মো.আবদুল বাতেন বলেন, নির্বাচনের নিয়ম অনুযায়ী বহিরাগত কেউ ২৫ এপ্রিল (শনিবার) রাত ১২টার পর আর চট্টগ্রামে অবস্থান করতে পারবেন না। বহিরাগতরা যদি স্বেচ্ছায় বের না হন, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি ব্যবস্থা নিতে।

নির্বাচনে হেভিওয়েট দুই মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন এবং এম মনজুর আলমের সমর্থনে আওয়‍ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতা, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, পেশাজীবী নেতারা চট্টগ্রামে এসে প্রচারণা চালাচ্ছেন।

রিটার্নিং অফিসার মো.আবদুল বাতেন জানান, ২৫ এপ্রিল রাত ১২টা থেকে নগরীতে মোটর সাইকেল চলতে পারবেনা। সাংবাদিকদের নির্বাচন কমিশনের নির্ধারিত স্টিকার দিয়ে মোটর সাইকেল চালাতে হবে।n২৯ এপ্রিল পর্যন্ত নগরীতে মোটর সাইকেল চলাচলের উপর এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

২৭ এপ্রিল রাত ১২টা থেকে টেক্সিক্যাব, অটোরিক্সা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেট কার, বাস, ট্রাক, টেম্পু, ইজিবাইক, লঞ্চ, স্পিডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে মহাসড়কে যানবাহন চলাচলে কোন ধরনের নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন বাতেন।

আরও পড়ুন

সর্বশেষ