রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপশ্চিম বাকলিয়া ও দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ করেছেন মনজুর আলম

পশ্চিম বাকলিয়া ও দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ করেছেন মনজুর আলম

বিএনপির ভোটব্যাংক খ্যাত পশ্চিম বাকলিয়া ও দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ করেছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী এম মনজুর আলম।  নির্বাচনী প্রচারণার শুরু থেকে অনুপস্থিত থাকলেও বাকলিয়ার গণসংযোগে মনজুরকে সঙ্গ দিয়েছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। বুধবার সকাল ১১টায় নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ধোনিরপুল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন মনজুর আলম।  এসময় বিপুল সংখ্যক মানুষ মনজুর আলমকে স্বাগত জানান। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম সহ স্থানীয় নেতারা।

গণসংযোগকালে অনুষ্ঠিত পথসভায় এলাকাবাসীর উদ্দেশ্যে মেয়র প্রার্থী মনজুর আলম বলেন, বাকলিয়া ওয়ার্ড বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত।  বিগত সময়ে আপনার আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন।  এখানকার উন্নয়নে আমি বেশ কিছু কাজ করেছি। আরও কিছু কাজ বাকী রয়েছে। তাই অসমাপ্ত কাজ সম্পাদনে ও নগরবাসীর সেবা করতে আপনাদের কাছে আরও একবার সুযোগ চাই।

ডা. শাহাদাত হোসেন বলেন, মনজুর আলম ২০ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থী।  তাই তাকে জয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ নির্বাচন চলমান আন্দোলনেরই অংশ। আমরা যদি মনজুরকে জয়ী করতে পারি তাহলে মধ্যবর্তী নির্বাচনের দাবি তরান্বিত হবে। তিনি মনজুর আলমকে জয়ী করতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম বলেন, বাকলিয়া ওয়ার্ডের ‍জনগণ আগেও মনজুর আলমকে ভোট দিয়ে জয়ী করেছেন।  তিনি নির্বাচনে যোগ্য প্রার্থী।  প্রার্থীর যোগ্যতা বিচার করে ভোটারদের ২০ দলীয় জোট প্রার্থীকে কমলালেবু মার্কায় ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি। একটি পিকআপ ভ্যানে চড়ে মনজুর ধোনিরপুল, ডিসি রোড, মৌসুমি আবাসিক এলাকা, বৌ বাজার, বাদামতলী, মিয়াখান নগর এলাকায় গণসংযোগ করেন। বিকেল ৪টায় দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে মনজুরের গণসংযোগ কর্মসূচি রয়েছে। নগরীর সল্টগোলা ক্রসিং থেকে এ প্রচারকাজ শুরু হবে।

আরও পড়ুন

সর্বশেষ