শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়কেন্দ্রীয় কারাগারে চলছে ফাঁসি কার্যকরের প্রস্তুতি

কেন্দ্রীয় কারাগারে চলছে ফাঁসি কার্যকরের প্রস্তুতি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে চলছে ফাঁসি কার্যকরের প্রস্তুতি। সরকারি নির্দেশ আসার পর যেন বিলম্ব না হয় সেজন্য কারা কর্তৃপক্ষ সব প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে। ইতোমধ্যে একটি অ্যাম্বুলেন্সে করে কফিন কারাগারের ভেতরে পাঠানো হয়েছে। কঠোর গোপনীয়তা রক্ষা করে চলছে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির আয়োজন। পাশাপাশি কারাগার ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র এসব তথ্য নিশ্চিত করে। কামারুজ্জমানের স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেছে কারা কর্তৃপক্ষ। তিনি তার স্বামীর সঙ্গে দেখা করবেন কি না জানতে চাওয়া হয় ফোনে।

কামারুজ্জামানের পুত্র হাসান ইকবাল জানান, দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় কারাগারের একজন ডেপুটি জেলার তার মাকে ফোন করে দেখা করবেন কি না তা জানতে চেয়েছেন। তবে মা এখন পর্যন্ত সম্মতি দেননি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম বলেন, আমরা আমাদের কার্যক্রম এগিয়ে রাখছি। তবে এখন পর্যন্ত আদালতের কোনো আদেশ পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে কারাগার সূত্র জানায়, ফাঁসির মঞ্চ প্রস্তুতিতে যা প্রয়োজন তা প্রায় সম্পন্ন হয়েছে। উপরের সামিয়ানা সাঁটানো হয়েছে। দড়িও প্রস্তুত করা হয়েছে। এছাড়াও জল্লাদের একটি গ্রুপকেও প্রস্তুত রাখা হয়েছে। সর্বশেষ বিকেল পৌনে ৩টার দিকে কফিন কারাগারে ভেতরে প্রবেশ করানো হয়। ফাঁসি কার্যকর করতে যা প্রয়োজন তার প্রস্তুতি চলছে জোরে-শোরে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ