শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়২৪ ঘন্টায় অবরোধ-হরতালে পেট্রল বোমায় দগ্ধ আরো ৩ জনের করুণ মৃত্যু

২৪ ঘন্টায় অবরোধ-হরতালে পেট্রল বোমায় দগ্ধ আরো ৩ জনের করুণ মৃত্যু

২৪ ঘন্টায় অবরোধ-হরতালে পেট্রল বোমায় দগ্ধ আরো ৩ জনের করুণ মৃত্যু হয়েছে। এদের একজন ট্রাক চালক ইউসুফ খান ও অন্য দুজন ট্রাক হেলপার শরিফুল ও রওশন বিশ্বাস। এ নিয়ে পেট্রল বোমায় মৃতের সংখ্যা ৭০ জনে দাঁড়ালো।এদিকে বার্ন ইউনিটে দুদিনে ৩ জনের মৃত্যুর ঘটনায় চিকিৎসাধীন অন্যান্য রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। রোগীদের আত্মীয় স্বজনের মাঝে আতংক বিরাজ করছে।জানা গেছে, ফেনীর দাগনভূঞায়ায় পেট্রলবোমায় দগ্ধ ট্রাকচালক ইউসুফ খান (৬৭)  ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে  মৃত্যুর কোলে ঢলে পড়েন।বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ইউসুফের শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। এ ছাড়া আগুনে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়।গত শুক্রবার ভোরে কুমিল্লার বুড়িচং থেকে ট্রাকে মাছ নিয়ে দাগনভূঞার মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা কয়েকটি পেট্রোলবোমা ছোঁড়ে। এ সময় পাঁচজন দগ্ধ হন। দগ্ধদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামে।এদিকে চাঁদপুরে ট্রাকে পেট্রল বোমায় দগ্ধ হেলপার শরিফুলও (৩৫) রোববার দুপুরে মারা গেছে। ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে তার মৃত্যু হয়।শরিফুলের বাড়ি যশোর জেলার ঝিকরগাছায়। গত ১৮ মার্চ গরু বোঝাই ট্রাক নিয়ে শরিফুল চট্টগ্রামে যান। সেখান থেকে কাগজের রোল নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হন। রাত ১০টার দিকে চাঁদপুর ফেরীঘাট এলাকায় দৃর্বৃত্তরা ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারলে তার শরীর পুড়ে যায়। চিকিৎসকরা জানান, শরিফুলের শরীরের ৮৮ ভাগ পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।শরিফুলের মৃত্যুতে তার অসহায় পরিবার কান্নায় ভেঙে পড়েন। হাসপাতালে রোববার এনিয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।এ সময় ট্রাকে থাকা গরুর রাখাল খোরশেদ ও আরেক হেলপার রুবেলের শরীরের ২৫ ভাগ পুড়ে যায়। তারা দুজনে এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।এর আগে শনিবার রাতে মাগুরার মঘীরঢালে বালুর ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ  রওশন আলী বিশ্বাস (৩) নামে এক ট্রাক শ্রমিক মারা যায়।নিহত রওশন মাগুরা সদরের মালিক গ্রামের আব্দুস সালাম বিশ্বাসের ছেলে।শনিবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। একই ঘটনায় রওশনের ছোট ভাই ইলিয়াস  হোসেনও (৩২) গুরুতর দগ্ধ হয়েছেন।শনিবার রাত ৮টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের মঘীরঢাল এলাকার মহাসড়কে বালুর ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ১০ ট্রাকশ্রমিক গুরুতর দগ্ধ হন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ