শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্দেশ গুলশান থানায় পৌঁছালেই খালেদা জিয়ার কার্যালয় তল্লাশি

নির্দেশ গুলশান থানায় পৌঁছালেই খালেদা জিয়ার কার্যালয় তল্লাশি

খালেদা জিয়ার গ্রেফতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালত নির্দেশ দিয়েছেন খালেদা জিয়ার গুলশান কার্যালয় তল্লাশি করতে। এই নির্দেশ গুলশান থানায় পৌঁছালেই সেখানে তল্লাশি হবে। এটা করা একান্ত প্রয়োজন। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা গুলশান থানায় পৌঁছামাত্র খালেদাকে গ্রেফতার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।  বুধবার (১১ মার্চ) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বকালে এম এ আউয়ালের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা এ কথা বলেন।

প্রধামন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া এখন আর কোনো রাজনৈতিক দলের নেত্রী নন। তিনি জঙ্গিবাদের নেত্রী। তার কার্যালয় তল্লাশি করা একান্ত প্রয়োজন। কেন-না তিনি বাড়ি ছেড়ে অফিসে বসে আছেন। দেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চান। দেশে জঙ্গি শাসন কায়েম করতে চান।  আ  ফ ম বাহাউদ্দিন নাছিমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের আইনের অভাব নেই। ট্রাইবুন্যালও আছে। আইন তার নিজস্ব গতিতে চলবে। যারা মানুষ পুড়িয়ে মারছে, তাদের কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। এসব অপরাধীদের আইনের আওতায় আনা সময়ের ব্যাপার মাত্র।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ