বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রী বিদেশি চাপে বিশ্বাস করেন না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী বিদেশি চাপে বিশ্বাস করেন না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

খালেদা জিয়াকে গ্রেফতার না করার বিষয়ে বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।  তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশি চাপে বিশ্বাস করেন না। আমরা আইন অনুযায়ী কাজ করে যাচ্ছি।  শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বক্তব্য রাখেন। উপস্থিত সাংবাদিকরা দেশের সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন ঘটনা নিয়ে প্রশ্ন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে।

গ্রেফতারি পরোয়ানা বহাল থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হচ্ছে না। সেক্ষেত্রে তাকে গ্রেফতার না করতে বিদেশি  চাপ আছে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে গ্রেফতার না করার বিষয়ে বিদেশি চাপ নেই। প্রধানমন্ত্রী বিদেশি চাপ বিশ্বাস করেন না। বিদেশি চাপে মাথা নতও করেননি। গ্রেফতারি পরোয়ানা জারির পর খালেদা জিয়ার আইনজীবীরা জামিনের আবেদন করেছেন। আমরা আইন অনুযায়ী কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন

সর্বশেষ