বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিমানবন্দরে ৩২৫ কার্টন সিগারেট জব্দ

বিমানবন্দরে ৩২৫ কার্টন সিগারেট জব্দ

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার সকালে শুল্ক গোয়েন্দা বিভাগ সিগারেটগুলো উদ্ধার করে। এ সময় বেলায়েত হোসেন (৫০) নামে একজনকে আটক করা হয়।শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অবৈধ সিগারেটের মধ্যে রয়েছে ইএসএসই গোল্ড, ইএসএসই স্লিম ও বেনসন ব্রান্ডের অবৈধ বিদেশি সিগারেট। বেলাল হোসেন পাকিস্তান থেকে এ সিগারেট বহন করে নিয়ে এসেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মইনুল খান।

আরও পড়ুন

সর্বশেষ