ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ২০ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ৯টা ২০ মিনিটে মিরসরাই পৌর বাজার এলাকায় মহাসড়কে গাছভর্তি একটি ট্রাক বিকল হয়ে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে মিরসরাইয়ের বড়তাকিয়া থেকে ঠাকুরদিঘী এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি আটকা পড়ে। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) যশোমন্ত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকল ট্রাকটি সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে ও থানা পুলিশ কাজ করছে।



