পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এসআলম কোল্ড রোল্ড কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। আগামী ২৮ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় চট্টগ্রামের স্মরণিকা কমিউনিটি সেন্টারে এ সভা হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ। কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা।



