শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক

ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক

১০ হাজার ৩৪৭ কোটি টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নের পুরো টাকাই দেবে সরকার। ছয় প্রকল্পের মধ্যে একটি পুরানো ও পাঁচটি নতুন। মঙ্গলবার  শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ