রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগনোয়াখালীতে আ’লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীতে আ’লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেম্বর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুলকে (৫৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতের কোনো একসময় চরমটুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাবুল মেম্বর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা। চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সোমবার সকালে এলাকার লোকজন কাজে বের হলে পথিমধ্যে চরমটুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের লেদু মিয়া বাড়ির পাকা রাস্তার পাশে ইউপি সদস্য বাবুল মেম্বরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানায়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিদর্শন শেষে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ