রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়একুশে পদক পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি

একুশে পদক পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি

বিভিন্ন ক্ষেত্রে গরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ ‍জন বিশিষ্ট নাগরিককে ২০১৫ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার  সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়। এ বছর একুশে পদক পাচ্ছেন ভাষা আন্দোলনে পিয়ারু সর্দার (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে অধ্যাপক দ্বিজেন শর্মা ও মুহম্মদ নুরুল হুদা, শিল্পকলায় আবদুর রহমান বয়াতি (মরণোত্তর), এস এ আবুল হায়াত‍‍ ও এটিএম শামসুজ্জামান, শিক্ষায় অধ্যাপক ডা. এম এ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্নাধারা চৌধুরী, শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।

আগামী ১৯ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে একুশে পদক তুলে দেবেন। সম্মাননাস্বরূপ প্রত্যেককে নগদ এক লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ