রাজধানীর মিরপুরের পূর্ব মনিপুর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় (২২) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।



