শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকায় হরতালে যান চলাচল স্বাভাবিক

ঢাকায় হরতালে যান চলাচল স্বাভাবিক

রাজধানী ঢাকায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা, মিছিল বা পিকেটিংয়ের ঘটনা ঘটেনি। সকাল থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। প্রথমদিকে যান চলাচলের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। বাস, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা তুলনামূলকভাবে বেশি চলছে। বাস টার্মিনাল ও স্ট্যান্ডে রয়েছে কর্মব্যস্ত মানুষের ভিড়। নগরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

আন্তজেলা বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকা ও ঢাকার আশপাশের এলাকার সড়কপথে বাস চলাচল করছে। সায়েদাবাদ, গাবতলী ও মহাখালীতে বরাবরের মতো ঢাকা থেকে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য মানুষের ভিড় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ ও যান চলাচলে সরব হচ্ছে সড়কগুলো। তেজগাঁও এলাকায় পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল কবীর বলেন, মহাখালী থেকে সকালে ময়মনসিংহের সড়কপথে চলাচলকারী কিছু বাস ছাড়া অন্য কোনো বাস ছাড়েনি। রাতে ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা বাসগুলো ভোরের দিকে এসে পৌঁছেছে।

আরও পড়ুন

সর্বশেষ