শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ, আহত দুই

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ, আহত দুই

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।  এতে দুইজন আহত হয়েছেন।  বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার সহকারি উপ পরিদর্শক আশিকুর রহমান। আহত দুইজন হলেন- চা দোকানদার মোহাম্মদ সোহেল(২৫) ও রিকশা চালক মো. কামাল(৫৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।  ককটেলের স্প্লিন্টারে প্রেসক্লাবের সামনের ভাসমান চা দোকানদার মোহাম্মদ সোহেলের ডান হাতের বাহুতে ও রিকশা চালক মো. কামালের পায়ে আঘাত পেয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ