শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েদেশের বিভিন্ন স্থানে কোকোর গায়েবানা জানাজা

দেশের বিভিন্ন স্থানে কোকোর গায়েবানা জানাজা

দেশের বিভিন্ন স্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। চট্টগ্রাম, বগুড়া, খুলনা, মুন্সীগঞ্জ, রাজশাহী, কুড়িগ্রাম, রংপুর, জামালপুর, নেত্রকোনা, সাভারের আশুলিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের মব জেলায় তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার খবর আসছে। এসব জানাজায় রাজনৈতিক নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দেশের বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি’র উদ্যোগে এসব গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

 এর আগে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ গায়েবানা জানাজা পালনের কর্মসূচি ঘোষণা দেন। বিবৃতিতে ঢাকা মহানগর ব্যতীত সারাদেশে এই কর্মসূচি পালন করার কথা বলা হয়। বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে এ কর্মসূচিতে শরিক হওয়ার অনুরোধ জানানো হয় বিবৃতিতে। এর আগে কোকোর গায়েবানা জানাজা বুধবার সম্পন্ন হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে সময় পরিবর্তন করে তা মঙ্গলবার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ