শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিমির্জা ফখরুল ৩ দিনের রিমান্ডে

মির্জা ফখরুল ৩ দিনের রিমান্ডে

গাড়ি ভাংচুরের অভিযোগে পল্টন থানায়  দায়ের করা একটি মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আদালতে মির্জা ফখরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এর আগে সোমবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। গত ২৮ ডিসেম্বর পল্টন এলাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়ি ভাংচুরের অভিযোগে ফখরুলকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। এরপর ৭ জানুয়ারি প্রেসক্লাব থেকে গ্রেফতার হন ফখরুল। সেই থেকে তিনি কারাগারে আছেন।
আরও পড়ুন

সর্বশেষ