শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েকোকোর মরদেহ আসছে সোমবার, মালয়েশিয়া যাচ্ছেন তারেক

কোকোর মরদেহ আসছে সোমবার, মালয়েশিয়া যাচ্ছেন তারেক

সোমবার ঢাকা নেওয়া হচ্ছে আরাফাত রহমান কোকোর মরদেহ। এর আগে রোববার বাদ জোহর তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। দেশে পাঠানোর আগে তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় মসজিদ নেগারায়।  কুয়ালালামপুর মালয় ইউনিভার্সিটি সেন্টারে এরই মধ্যে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা। মালয়েশিয়ার বিএনপি একাংশের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ ও অপরাংশের সদস্যসচিব মোশাররফ হোসেন জানান, রোববার বাদ জহুর মালয়েশিয়ার কেন্দ্রীয় মসজিদ নেগারায় জানাযা শেষে কুয়ালালামপুর মালয় ইউনিভার্সিটি সেন্টারে হিমঘরে রাখা হবে আরাফাত রহমান কোকোর মরদেহ। সোমবার সকালে তা দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন তারা। শহীদুল্লাহ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে বাংলাদেশ সময় বেল সাড়ে ১২টার দিকে আরাফাত রহমান কোকোকে দ্রত হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
অপর সূত্র জানান, ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদে লন্ডন থেকে মালয়েশিয়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। শামসুদ্দিন দিদার জানান, আগামীকাল রোববার বাদ জোহর মালয়েশিয়ার জাতীয় মসজিদ নাগারায় আরাফাত রহমানের প্রথম জানাজা হবে।
আরও পড়ুন

সর্বশেষ