বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়সৌদি বাদশার মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক, রাষ্ট্রপতি যাচ্ছেন

সৌদি বাদশার মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক, রাষ্ট্রপতি যাচ্ছেন

সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদের মৃত্যুতে ২৪ জানুয়ারি শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন সারাদেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সূত্র জানায়, সমবেদনা জানাতে শনিবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার ভোররাতে ৯০ বছর বয়সী আব্দুল্লাহ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের নামাজে জানাজা শুক্রবার (২৩  জানুয়ারি) বাদ আসর সম্পন্ন হবে। তার মৃত্যুর পর নিয়ম অনুযায়ী যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন আব্দুলআজিজ বিন আব্দুল রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল সৌদ বাদশাহ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ