বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়অবশেষে না ফেরার দেশে চলে গেল শিশু জাকির

অবশেষে না ফেরার দেশে চলে গেল শিশু জাকির

অবশেষে না ফেরার দেশে চলে গেল শিশু জাকির হোসেন। দগ্ধ হওয়ার ১০ দিন পর অসহায় অবস্থায় হাসপাতালে পড়ে থেকে শিশুটির করুণ মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় জাকির। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।জানা গেছে, গত ১৩ জানুয়ারি রাতে সাভারের নবীনগরে পথচারীরা দগ্ধ জাকিরকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয়। ডা. আশরাফ তার চিকিৎসার দায়িত্বে ছিলেন।আগুনে দগ্ধ হওয়ার পর থেকেই হতভাগ্য শিশুটি নিজের নাম ছাড়া কিছুই বলতে পারেনি। গত ১০দিন যাবত মিডিয়ায় তোলপাড় হলেও জাকিরের কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি।আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে টানা নয় দিন চিকিৎসার পর গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডা. আশরাফ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এনে ভর্তি করে দিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, জাকিরের শরীরের ৭৫ শতাংশই পুড়ে যায়। যে কারনে তাকে বাচানো যায়নি।
আরও পড়ুন

সর্বশেষ