বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংলাপে বসার নির্দেশনা চেয়ে রিট

সংলাপে বসার নির্দেশনা চেয়ে রিট

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপে বসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।  চলমান ‘নৈরাজ্যকর পরিস্থিতি থেকে জনগণের জানমাল রক্ষায়’ জনস্বার্থে ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইন ড. মো. ইউনুচ আলী আকন্দ।  রিটে বিবাদী করা হয়েছে ২০ দলীয় জোট নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ১৪ দলীয় জোট নেতা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে।  এর আগে ২০১৩ সালে একই আইনজীবীর করা একই ধরনের এক রিট আবেদনে দুই নেত্রীকে সংলাপে বসার বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরে অবশ্য ওই রিট খারিজ হয়ে যায়।

আবেদনকারী ইউনুচ আলী আকন্দ বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে হরতাল-অবরোধ হচ্ছে। এ হরতাল-অবরোধের কারণে সম্প্রতি অনেক মানুষ মারা গেছে। ১৬ কোটি মানুষের স্বার্থে রাজনৈতিক সংকট থেকে উত্তরণ এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান পরিত্যাগ করে দুই নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করতে নির্দেশনা প্রার্থনা করছি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ