যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই’র জন্য নির্মিত বহুতল ভবনের উদ্বোধন শেষে কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।এ সময় প্রধানমন্ত্রী বলেন, অন্তঃস্বত্ত্বা নারী থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কেউই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এভাবে একটা দেশ চলতে পারে না। বিএনপি-জামায়াত জোট আন্দোলন করতে চাইলে মাঠে নেমে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করুক। আন্দোলনের নামে দেশের জঙ্গি ও সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না।এনএসআইকে শক্তিশালী করতে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, ১৯৯৬-২০০১ মেয়াদে আমরা এ সংস্থাকে আরও শক্তিশালী করতে এবং এর গুণগত মান বাড়াতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করি। অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি ও যানবাহন ক্রয়, প্রশিক্ষণের ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ নেই। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসে আমাদের নেওয়া কর্মসূচিগুলো বন্ধ করে দেয়।



