শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

ফখরুল আটক

ফখরুল আটক। তাকে বহনকারী গাড়িতে উঠে ডিবি পুলিশ তাকে আটক করেছে। গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে ডিবি কার্যালয়ে।  এর আগে জাতীয় প্রেসক্লাবে রাত কাটিয়ে মঙ্লবার বিকেলে একটি সাংবাদিক সম্মেলন করে ভবন থেকে বের হয়ে একটি গাড়িতে ওঠেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাতে ঘিরে ছিলেন বিএনপি-জামায়াতপন্থি সাংবাদিক নেতারাও। কিন্তু এরই ফাঁকে প্রেসক্লাব চত্তরেই গাড়িতে চরে বসেন ডিবি কর্মকরতা। এরপর ভীর ঠেলে এগিয়ে যায় গাড়িটি। সেটি দ্রুতই প্রেসক্লাব থেকে হাইকোর্ট ভবনের সামনে হয়ে মৎস্যভবন মোড় অতিক্রম করে কাকরাইল ডিবি কার্যালয়ে যায়। পেছনে ছুটতে থাকে পুলিশের একটি বড় ভ্যান।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ