শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে শান্তিপূর্ণভাবে হরতাল-অবরোধ চলছে

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে হরতাল-অবরোধ চলছে

পুলিশ-বিজিবি’র কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে চট্টগ্রামে হরতাল এবং অবরোধ চলছে। হরতালের সমর্থনে বন্দরনগরীর কোথাও বিএনপি নেতাকর্মীদের মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। নগরীর নাসিমন ভবনে বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় বিরাজ করছে সুনসান নীরবতা। মঙ্গলবার ভোর ৬টায় হরতাল শুরুর আগেই নগরীর প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরী এবং কয়েকটি স্পর্শকাতর জেলায় বিজিবি মোতায়েন আছে। ভোর থেকে নগরীর নিউমার্কেট, এনায়েত বাজার, কাজির দেউড়ি, নন্দনকাননসহ বিভিন্ন এলাকা ঘুরে বাস, ট্রাক চলতে দেখা গেছে। তবে আতংকের কারণে রিক্সা, অটোরিক্সা চলাচল কম দেখা গেছে। ব্যক্তিগত কিছু যানবাহনও চলতে দেখা গেছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার  বলেন, মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান বলেন, স্পর্শকাতর পাঁচটি উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন আছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ আগে থেকেই মোতায়েন আছে। হরতালের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক আছে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন তেমন চলছে না। হরতালের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এদিকে হরতালের মধ্যে অফিস, কলকারখানা খুলেছে। ভোর থেকে কর্মজীবী মানুষ অফিসে যেতে রাস্তায় নেমেছে। গণপরিবহন চলাচল প্রায় স্বাভাবিক থাকায় মানুষকে কর্মস্থলে যেতে তেমন বেগ পেতে হচ্ছেনা।  চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে বিএনপি। অন্যদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্দরনগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

আরও পড়ুন

সর্বশেষ