রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কায়সারের মামলার রায় ঘোষণা করা হবে ২৩ ডিসেম্বর

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কায়সারের মামলার রায় ঘোষণা করা হবে ২৩ ডিসেম্বর

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মামলার রায় ঘোষণা করা হবে ২৩ ডিসেম্বর মঙ্গলবার ।  ২২ ডিসেম্বর সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বেলা ১১টা ১৪ মিনিটে এজলাসে উঠে এ ঘোষণা দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া।  গত ২০ আগস্ট সৈয়দ মোহাম্মদ কায়সারের মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। সেদিন মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হওয়ায় যেকোনো দিন রায় দেওয়া হবে বলে জানানো হয়। জামিনে থাকা কায়সারের জামিন বাতিল করে সেদিন তাকে কারাগারেও পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ও ২০ আগস্ট মোট ৬ কার্যদিবসে কায়সারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, রানা দাশগুপ্ত ও তাপস কান্তি বল। অন্যদিকে গত ৭ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ৭ কার্যদিবসে কায়সারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও আব্দুস সোবহান তরফদার।  গত ৯ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত কায়সারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা (আইও) মনোয়ারা বেগমসহ রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষী।

আরও পড়ুন

সর্বশেষ