রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......তারেক রহমান মিথ্যাচার করে রাজনীতিকে কলুষিত করছে : অ্যাডভোকেট কামরুল

তারেক রহমান মিথ্যাচার করে রাজনীতিকে কলুষিত করছে : অ্যাডভোকেট কামরুল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মিথ্যাচার করে রাজনীতিকে কলুষিত করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ২১ ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে কৃষকলীগ ঢাকা মহানগর উত্তর।  কামরুল বলেন, তারেক রহমানের মতো এত অশালীন কথা ও মিথ্যাচার অতীতে কোনো রাজনীতিক করেন নি। মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান মুদ্রার এপিঠ ওপিঠ। তারা রাজনীতিকে কলুষিত করছে। তারেক রহমানের মতো এমন অশালীন কথা অতীতে কোনো রাজনৈতিক নেতা বলেননি। খলেদা জিয়ার চলনে বলনে কোনো শিষ্টাচার নেই। দুঃখ হয়, তিনি নাকি বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী। এসময় তিনি তারেক রহমানের উদ্দেশে বলেন, সাহস থাকলে বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করুন।

খাদ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যেইভাবেই হোক তারা ক্ষমতায় আসতে চায়। নির্বাচনে না এসে তারা ভুল করেছে। এখন সেই ভুলের খেসারত দিচ্ছে এখন। ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সভাপতি মাকছুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি  মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার শামছুল হক রেজা প্রম‍ুখ।

আরও পড়ুন

সর্বশেষ