দেশের যেসব অঞ্চলে বেশি শীত পড়েছে সেখানে শীতার্ত মানুষের মাঝে দ্রুত কম্বল ও শীতের কাপড় পৌছে দেয়ার জন্য সংশ্লিস্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধায় গণভবনে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শহরাঞ্চলে শীতের প্রকোপ খুব একটা না থাকলেও গ্রাম ও পাহাড়ি অঞ্চলে প্রচণ্ড শীত পড়েছে। তাদের জন্য এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এসময় স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ হাজার কম্বল দেয়া হয়। স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী, একান্ত সচিব আব্দুল মালেক, বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এসময় উপস্থিত ছিলেন।



