কাজের সন্ধানে অবৈধপথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার গাজীপুর সীমান্ত থেকে ১৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকালে আটক করে দুপুর ১২টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। আটকরা হলেন, গাজীপুর জেলার বারেন্দা গ্রামের জসিম উদ্দীন, মোশাররফ, স্বপন শিকদার, হযরত আলী, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার কাঠালিয়া গ্রামের নজরুল ইসলাম, এরশাদ আলী ও পাবেল, একই থানার দিপধারা গ্রামের সবুজ আহমেদ, রেজাউল ইসলাম, আব্দুল আহাদ ও হেল্লাল মিয়া, ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গড়েঙ্গা গ্রামের আরিফ, ছালেহ আহমেদ, পাবেল, জিল্লুর রহমান, তারা মিয়া এবং ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার রসুলপুর গ্রামের তছলিম আলম, মমিন ও দবিরুল ইসলাম। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের গাজীপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার হায়দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়েছে



