শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজধানীর ধানমন্ডি ৮/১ ‘করিম ভবন’ মহিলা হোস্টেলের ৬ তলায় আশিকা আক্তার পুথি (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ০৫ ডিসেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত পুথির বাবার নাম ডা. আইয়ুব হোসেন। তাদের বাড়ি নাটোর জেলার লালপুর থানার, গড়ের ভিটা গ্রামে। এ বিষয়ে নিহতের চাচাতো ভাই বশির উদ্দিন জানান, পুথি ধানমন্ডি ৮/১ ‘করিম ভবন’ মহিলা হোস্টেলের ৬ তলায় থাকতো। এখানে থেকে সে পড়ালেখা করতো। এদিন (শুক্রবার) সন্ধ্যায় সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি জানান, হোস্টেল কর্তৃপক্ষের কাছ থেকে এই খবর পেয়ে তিনি হোস্টেলে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া। সেখানে চিকিৎসকরা রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।  তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি নিহতের চাচাতো ভাই। নিহত পুথি ধানমন্ডিতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুস সালাম।

আরও পড়ুন

সর্বশেষ