শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়কামারুজ্জামানের রায় কার্যকর করা সময় সাপেক্ষ ব্যাপার বলে মন্তব্য করেছেন এটর্নি জেনারেল

কামারুজ্জামানের রায় কার্যকর করা সময় সাপেক্ষ ব্যাপার বলে মন্তব্য করেছেন এটর্নি জেনারেল

কামারুজ্জামানের রায় কার্যকর করা সময় সাপেক্ষ ব্যাপার বলে মন্তব্য করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, কামারুজ্জামানের ছেলে হাসান ইকবালের বক্তব্য আদালত অবমাননার শামিল।আপীল বিভাগের রায় নিয়ে এমন মন্তব্য মেনে নেয়া যায় না।এটর্নী জেনারেল বলেন, আমরা আদালতে শর্ট অর্ডার চেয়েছিলাম। কিন্তু সেটা পাইনি।এখন মনে হচ্ছে আদালত পূর্ণাঙ্গ রায়ই প্রকাশ করবে।আর এতে করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রায় কার্যকর করতে সময় লাগতে পারে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এসময় কামারুজ্জামানের পরিবারের দাবিকে এটর্নী জেনারেল সব মিথ্যা বলে উড়িয়ে দেন।
আরও পড়ুন

সর্বশেষ