বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ষোড়শ সংশোধনী কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না জানতে চেয়ে...

ষোড়শ সংশোধনী কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট

বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।  মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইনসচিব ও সংসদ কার্যালয়ের সচিবকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রিটটি দায়ের করেন। রোববার এই রিটের ওপর শুনানি শেষে পরে রুল জারি করেন আদালত।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ