বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফাঁসির রায় কার্যকরের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে

ফাঁসির রায় কার্যকরের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বুধবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ নেই। রাষ্ট্রপতির কাছে তিনি ক্ষমা প্রার্থনা না করলে তার রায় যেকোনো সময় কার্যকর করা যাবে। মাহবুবে আলম এসময় উল্লেখ করেন, ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গ রায় দিয়েছেন, আপিল বিভাগ তা বহাল রেখেছেন।
আরও পড়ুন

সর্বশেষ