শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সৌদি আরবে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ করতে যাওয়া আরেক বাংলাদেশি মারা গেছেন। তিনি হলেন ঢাকার খিলক্ষেতের সাহাব উদ্দিন মিয়া (৬৯)। তাঁর পাসপোর্ট নম্বর এ বি ৯৫০২৩৩৭। সোমবার সাহাব উদ্দিন মিয়া মক্কায় মারা যান বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে। সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে এই বুলেটিন প্রকাশ করা হয়। এ নিয়ে হজ করতে যাওয়া চারজন বাংলাদেশি মারা গেলেন। এর আগে মারা গেছেন পিরোজপুরের শাহজাহান শিকদার (৭১), ফেনীর আবদুস সালাম (৭৭) ও চাঁপাইনবাবগঞ্জের মাসুদা খাতুন (৮২)।

আগামী ৪ অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৬৮৩ জনের হজে যাওয়ার কথা রয়েছে। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৩৩ হাজার ১৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট সৌদি আরব যাবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর। সর্বশেষ ফ্লাইটটি আসবে ৭ নভেম্বর।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ