সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তাব অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। দুদক সূত্রে জানা গেছে, মান্নান খানের স্ত্রীর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া গেছে। যেকোনো সময় মান্নানের স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাসির উদ্দিন।



