শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ-মায়ানমারের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু

বাংলাদেশ-মায়ানমারের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু

বাংলাদেশ-মায়ানমারের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।  রোববার সকাল ১০ টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়েছে। এটা বাংলাদেশ-মায়ানমারের সচিব পর্যায়ের অষ্টম বৈঠক।  বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষে দেশটির উপ-পররাষ্টমন্ত্রী থানচি নেতৃত্ব দিচ্ছেন। সূত্রে জানা যায়, বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া আবাও শুরু করা যায় সে বিষয়টি আলোচনা হবে।

এর আগে ২০১০ সালে এ প্রক্রিয়া শুরু হয়েছি। কিন্তু জুন মাসে রাখাইন রাজ্যে জাতিগত সংঘাতের ফলে এ প্রক্রিয়া থেমে যায়।  এছাড়াও বৈঠকে শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ইয়াবা চোরাচালান বন্ধসহ অমীমাংসীত বিষয় গুরুত্ব পাবে। জানা যায়, কক্সবাজারের দুটি শরণার্থী শিবিরে মোট ৩০ হাজার তালিকাভুক্ত রোহিঙ্গা রয়েছে। এছাড়া কক্সবাজার ও বান্দরবন এলাকায় প্রায় ৫ লাখ অতালিকাভুক্ত অনু্প্রবেশকারী রোহিঙ্গা রয়েছে।

এদিকে, গত শুক্রবার মায়ানমারের সরকার নতুন আদমশুমারির ফলাফল ঘোষণা করেছে। সেখানে দেখা যাচ্ছে ১৯৮৩ সালের পর মায়ানমারের মানুষ কমেছে প্রায় ৯০ লাখ। সে সময় ৬ কোটি মানুষ ছিল। এখন মায়ানমারের লোক সংখ্যা ৫ কোটি ১০ লাখ। রাখাইন প্রদেশের মুসলিম সম্প্রদায় রোহিঙ্গা ও কোচিন প্রদেশের জাতিগত বিদ্রোহীদের আদমশুমারিতে অন্তর্ভূক্ত করা হয়নি। রোহিঙ্গাদের বাদ দেওয়ার বিষয়ে দেশটি জানিয়েছে, তারা মায়ানমারের বৈধ নাগরিক নয়। তারা জাতিতে বাঙালি, তারা বাংলাদেশ থেকে মায়ানমারে এসেছে।

আরও পড়ুন

সর্বশেষ