রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আমেরিকান শ্রমিক দিবস উপলক্ষে রোববার ঢাকায় মার্কিন দূতাবাস বন্ধ থাকবে

আমেরিকান শ্রমিক দিবস উপলক্ষে রোববার ঢাকায় মার্কিন দূতাবাস বন্ধ থাকবে

আমেরিকান শ্রমিক দিবস উপলক্ষে রোববার ঢাকায় মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার দূতাবাস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দূতাবাসের কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। এদিন যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন।

তবে ছুটির দিন হলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এজন্য তারা ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ