রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদসারা বিশ্বসৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদ

সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদ

সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল ফিতর। সোমবার ফজরের নামাজ আদায়ের পরপরই দলবেধে ঈদের জামাতে অংশ নিতে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা। রিয়াদে ঈদের প্রধান জামাত ধীরাস্থ জাতীয় মসজিদে সকাল ৫টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল আশ শেইখ। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করেন সৌদি গ্র্যান্ড মুফতি।

জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির এবং শেখ। নামাজ শেষে চিরাচরিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাসে ঈদের অনুভূতি জানতে চাইলে রিয়াদ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম রতন বলেন, ঈদ আনন্দের হলেও পরিবার পরিজন কাছে না থাকায় ঈদের আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে। মন পরে আছে দেশে, পরিবারের কাছে।

কমিউনিটি নেতা সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সভাপতি নুরুল আনোয়ার বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকায় ঈদের আনন্দ কেমন তা প্রায় ভুলতে বসেছি। প্রবাস জীবনে দেশের বিভিন্ন জেলার বন্ধুদের নিয়ে কিছুটা আনন্দ করার চেষ্টা করি। কিন্তু পরিবারকে নিয়ে ঈদ করার যে আনন্দ তা প্রবাসে নেই বললেই চল।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ