শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজালিম সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে : খালেদা জিয়া

জালিম সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে : খালেদা জিয়া

আর পেছনে তাকানোর সময় নেই। জুলম, নির্যাতন, ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈদের পর এই জালিম সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে যে আন্দোলন ঘোষণা করা হয়েছে তা সফল করতে হবে। সেই অ‍ান্দোলন সফল করতেঅগ্রণী ভূমিকা পালন করতে হবে ইঞ্জিনিয়ারদের।

সোমবার রাত ৯টার দিকে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র নবনির্বাচিত কমিটির নেতারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।  এসময় অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আ ন হ আকতার হোসেন ও সাধারণ সম্পাদন ইঞ্জিনিয়ার হারুনুর রশিদের নেতৃত্বে শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে খালেদা জিয়া তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের লেখা ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্যা স্টেটম্যান’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ