শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঈদের রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু ২০ জুলাই

ঈদের রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু ২০ জুলাই

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ২০ জুলাই এবং চলবে ২৪ জুলাই পর্যন্ত। রাজধানীর আবদুল গনি রোডে রেলভবনে ব্রিফিংয়ে রেলপথমন্ত্রী জানান, ২০ জুলাই বিক্রি হবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ জুলাই ২৭ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।২৭ জুলাই থেকে শুরু হবে ফিরতি টিকেট। মন্ত্রী জানিয়ে দেন, কালোবাজারি এড়াতে একজন ক্রেতা একসঙ্গে চারটির বেশি টিকেট কিনতে পারবে না।
রবিার দুপুরে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, রেলযাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য রেলের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। মন্ত্রী বলেন, আসন্ন ঈদে এবার বিশেষ রেলের ব্যবস্থা করা হবে।পরে আমরা জানিয়ে দিবে কোন রেল কখন এবং কোথায় থেকে ছাড়বে।
রেলমন্ত্রী বলেন, এবার ঈদে রেলযাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আরো ১৬৬টি কোচ সংযোজন করা হবে। এবারের ঈদে ২৫৫টি লোকোমটিভ ইঞ্জিন যুক্ত হবে নতুন করে।ট্রেনের যাত্রা সময় যাতে ঠিক থাকে সে জন্যও নেয়া হবে বিশেষ ব্যবস্থা। মন্ত্রী বলেন, প্রতিদিন ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় ১৮ হাজার টিকিট দেওয়া হবে। আগের ছাপানো টিকিটগুলো শেষ হলে কালোবাজারি রোধে টিকিটে যাত্রীর বয়স এবং নারী-পুরষ উল্লেখ থাকবে। যাত্রীদের নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, বিজিবি, আরএনবি, জিআরপি নিয়োজিত থাকবে বলে মন্ত্রী জানান।সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, রেলওয়ের মহাপরিচালক মো: তাফাজ্জল হক ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনী ও রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

সর্বশেষ