নতুন অনুমোদন পাওয়া বেসরকারি দি ফারমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। বিবি’র নির্দেশনা পরিপালন না করায় তাকে এ জরিমানা করা হয়েছে। বিবি এর নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বিবি এর আপত্তি উপেক্ষা করে একজন পরিচালককে মালিকানাধীন জায়গা ভাড়া বাবদ এক কোটি ৯২ লাখ টাকা পরিশোধ করা হয়। কার্যক্রম শুরুর পূর্বের সময়ের জন্য এই অর্থ পরিশোধ করে ফার্মার্স ব্যাংক।




