শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়শনিবার ব্যাংক খোলা

শনিবার ব্যাংক খোলা

রাজস্ব আদায়ের স্বার্থে শনিবার তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনপত্র জারি করা হয়েছে।

তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনপত্রে বলা হয়েছে, জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে জুন মাসে জমা হওয়া পে-অর্ডার বা চেকগুলো নগদায়ন এবং করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে তফসিলি ব্যাংকের শাখাগুলো শনিবার খোলা থাকবে। এক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্যও ব্যাংগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ