অনলাইন পত্রিকা। বর্তমান সময়ের অধিক জনপ্রিয় সংবাদ মাধ্যম। দেশ-বিদেশের খবরাখবর জানা সহজ থেকে সহজতর হলো এর দ্বারা। দেশে বেশকিছু অনলাইন পত্রিকা থাকলেও সুনির্দিষ্ট নীতিমালার অভাবে সরকারি কোনো সুযোগ-সুবিধা পাওয়া যায় না। তবে প্রস্তাবিত অনলাইন নীতিমালা প্রণীত হলে এ সুযোগ-সুবিধা চালু সম্ভব। এমন কথাই বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনলাইনভিত্তিক পত্রিকা প্রকাশের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। এগুলোকে একটি বিধিবদ্ধ অবস্থায় আনার লক্ষ্যে অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা ২০১৪ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ নীতিমালাটি প্রণীত হলে অনলাইন পত্রিকার জন্য সরকারি সুযোগ সুবিধা চালু করা সম্ভব হবে।




